Header Ads Widget

দেড় দশক পর ‘আমার দেশ’ বাজারে মুক্তি পাচ্ছে

 দেড় দশক পর ‘আমার দেশ’ বাজারে মুক্তি পাচ্ছে




ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ হয়ে যাওয়ার প্রায় দশক পর আবারও প্রকাশিত হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকাআমার দেশ

 

শনিবার রাত সাড়ে ৯টায় পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানান, “আলহামদুলিল্লাহ  পত্রিকার প্রথম সংস্করণ ছাপা শুরু হয়েছে রাত সাড়ে ১০টায়, প্রকাশিত হয়েছে আমার দেশ 

 

সাপ্লিমেন্টসহ ৪৮ পৃষ্ঠার এই পত্রিকা ভোরে পাঠকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমাদের টিম বর্তমানে ছাপাখানায় কাজ করছে

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালেআমার দেশপত্রিকা বাজারে প্রকাশিত হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরোধিতার শিকার হয়ে ২০১৩ সালের ১১ এপ্রিল পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় এর আগে ২০১০ সালের জুন মাসে ১০ দিনের জন্যও পত্রিকাটি বন্ধ ছিল

 

ক্ষমতার পরিবর্তনের প্রায় দেড় মাস পর, সাড়ে বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকার সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফিরে আসেন

 

তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন অফিস থেকে আবারওআমার দেশপত্রিকা প্রকাশিত হচ্ছে

 

মাহমুদুর রহমান শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, “শূন্য অবস্থান থেকে শুরু করে দুই মাসের মধ্যে একটি জাতীয় পত্রিকা প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল তবুও প্রথম দিন থেকেই পাঠকের চাহিদা অনুযায়ী 'আমার দেশ' পত্রিকা বাজারে আসবে

 

পুনঃপ্রকাশের এই নতুন অধ্যায়ে পত্রিকাটি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে এটি সঠিক তথ্য উপস্থাপনের চেষ্টা করবে এবং মত প্রকাশের জন্যআমার দেশআওয়াজ তুলবে

 

২০১৩ সালের এপ্রিল মাসে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ, এবং এরপর থেকে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়

 

দুর্ভাগ্যবশত, মাহমুদুর রহমান দুইবার গ্রেপ্তার হনসাড়ে তিন বছর কারাগারে থাকার পর ২০১৬ সালের নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান পরে তিনি লন্ডনে চলে যান গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন



Post a Comment

0 Comments