নির্বাচনের আগেই হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গত মঙ্গলবার রায়ের বাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও কবর জিয়ারত করেছেন।
সেখানে তিনি বলেছেন, "এই বিচার অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। যেই সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনী হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যত দিন না আমরা খুনী হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে।"
সারজিস আলম অবশ্য বিবিসি বাংলাকে তার এ বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
তিনি জানান অন্তর্বর্তী সরকারের ওপর বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য চাপ প্রয়োগ করাই এ কথার উদ্দেশ্য।

0 Comments