Header Ads Widget

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিতর্কে মুখ খুললেন সৈয়দা রিজওয়ানা

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিতর্কে মুখ খুললেন সৈয়দা রিজওয়ানা


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নাম উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।

বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছিল, সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রিজওয়ানা হাসান নিজেই তার সাক্ষ্য দিয়েছেন বলে তারা মনে করছেন।

ডা. তাহের দাবি করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট মহল যোগসাজশের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। বিষয়টি স্পষ্ট করতে বর্তমান সরকারের কাছে তদন্তের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি দেশবাসীর সামনে পরিষ্কার করা উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, যার মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের নাম ছিল।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments