নতুন মূল্য ঘোষণা এলপি গ্যাসের
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ৪৫৫ টাকায়।
এর আগে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম অক্টোবর মাসের তুলনায় ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম।
এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।
.png)
0 Comments