বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণার পর মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেন। তাদেরকে শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি ও পিকআপে অথবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ থাকবে। এই সময়ের মধ্যে দুই বা তার বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, জমায়েত এবং কোনো মিছিল বা সমাবেশ করতে পারবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারার অধীনে পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

0 Comments