যে ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা সরকার দুঃশাসন চালিয়েছিল সেই ব্যবস্থা এখনও অব্যাহত আছে - জোনায়েদ সাকি।
জুলাই-আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তবে শেখ হাসিনা সরকারের দ্বারা প্রতিষ্ঠিত দুঃশাসনের কাঠামো এখনও বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আরও উল্লেখ করেন, অভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে আশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের টাউনহল চত্বরে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রাসেল, সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, শামসুল আলম, অ্যাডভোকেট অমিত হাসান দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
.jpg)
0 Comments