হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোকাবহ প্রতিক্রিয়া দেখা গেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপির মহাসচিবের শোক প্রকাশ
হাসান আরিফের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় উল্লেখ করেন, এ এফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি ছিলেন দেশের একজন অভিজ্ঞ, খ্যাতনামা ও বিশিষ্ট আইনজীবী, যিনি সর্বত্র পরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতির প্রতি অবিচল ছিলেন। তার মৃত্যুতে দেশের গণতন্ত্রের উন্নয়নে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে।
বিএনপি মহাসচিব শোক বার্তায় হাসান আরিফের আত্মার শান্তি কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের শোক
হাসান আরিফের মৃত্যুতে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জিএম কাদের বলেন, হাসান আরিফ ছিলেন একজন প্রতিভাবান আইনজীবী এবং আদর্শবান ব্যক্তি। তার মৃত্যুতে দেশ একটি উজ্জ্বল প্রতিভাকে হারালো।
সিপিবির শোক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যৌথ বিবৃতিতে হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
https://125700.shop/f21c5094bef770afb535/7ec1752c95/?placementName=default
তারা উল্লেখ করেন, প্রয়াত হাসান আরিফের কর্মময় জীবন দেশের মানুষের কাছে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এবি পার্টির শোক
এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
https://125700.shop/f21c5094bef770afb535/7ec1752c95/?placementName=default
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের নেতারা উল্লেখ করেন, হাসান আরিফ বাংলাদেশের আইন জগতের একটি উজ্জ্বল প্রতীক ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন এবং ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
খেলাফত মজলিসের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।
https://125700.shop/f21c5094bef770afb535/7ec1752c95/?placementName=default
শোকবার্তায় তারা উল্লেখ করেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি কাজ করেছেন। নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে তিনি সদা প্রস্তুত ছিলেন। তার মতো একজন গুণী ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের কাছে তার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
0 Comments