Header Ads Widget

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে




রাজধানীসহ সারাদেশে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে যে তথ্য জানানো হয়েছে।



শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত ও কুয়াশার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



 

Post a Comment

0 Comments