আয়ারল্যান্ডের কাছে ১ম T20 বাংলাদেশ পরাজিত
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার স্বাদ ভুলে টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই লড়াই করছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। যদিও ৪৬ রানে ২ উইকেট হারায় তারা। কিন্তু সেখান থেকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল। তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। তবে ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রানে লুইস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেন পল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার।
বাংলাদেশের মেয়েরা ২য় ইনিংস এ ব্যাট করতে নেমে দিলারা ও সুবহানা দুজনে মিলে খুব ভালো ভাবে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ১০৩ রানে ১ম উইকেট পতনের পর বাংলাদের মেয়েরা আর দারাতে পারেনি তারা ২০ ওভারে ১৫৭ রান করতে সক্ষম হয়।
আয়ারল্যান্ডের হয়ে ওরলা ও কেললি ৩ টি করে উইকেট নেয় ।
ফলে বাংলাদেশের মেয়েরা ১২ রানে পরাজিত হয়।
.png)
0 Comments