লাদাখের দুই প্রশাসনিক অঞ্চল: ভারত-চীন সম্পর্কের নতুন চ্যালেঞ্জ
চীন ভারতের লাদাখের কিছু অংশ নিয়ে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। দেশটির স্বায়ত্ত্বশাসিত জিনজিয়াং প্রদেশের অধীনে হি’আন এবং হেকাং নামক এই দুটি অঞ্চল গঠনের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, এই অঞ্চলের কিছু অংশ ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এসব অঞ্চল চীনে কাউন্টি হিসেবে পরিচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, “জিনজিয়াংয়ের হোতানে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এসব কথিত কাউন্টির কিছু অংশ ভারতের লাদাখে অবস্থিত। আমরা কখনোই এই অঞ্চলে চীনের অবৈধ দখলকে স্বীকৃতি দিইনি।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের ভৌগলিক অখণ্ডতা সম্পর্কে আমাদের অবস্থান এসব কাউন্টি প্রতিষ্ঠার মাধ্যমে পরিবর্তিত হবে না। একইসঙ্গে চীনের জোরপূর্বক দখলদারিত্বের বৈধতা প্রদান করবে না। আমরা কূটনৈতিকভাবে এটি গভীরভাবে নিন্দা জানিয়েছি।”
গত বছরের ১৮ ডিসেম্বর বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই ২৩তম সীমান্ত আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। এই আলোচনা ২০২০ সাল থেকে স্থগিত ছিল। তখন মনে করা হয়েছিল যে ভারত-চীনের সীমান্তের উত্তেজনা কমে যাবে। কিন্তু বৈঠকের পর ২৭ ডিসেম্বর চীন ভারতের লাদাখের কিছু অংশ নিয়ে নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয়।
.jpg)
0 Comments